Cell Formatting: Alignment, Wrap Text, Merge Cell
এই টিউটোরিয়াল থেকে জানতে পারবেন কিভাবে হোম মেনুর অধীনে থাকা Alignment গ্রুপের কমান্ডগুলো ব্যবহার করে Microsoft Excel ফাইলকে অনেক দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা যায় এবং কিভাবে নিজেদের কাজকে আরো সহজভাবে অল্পসময়ে সম্পন্ন করা যায়।
এখানে উল্লেখ্য যে, Alignment গ্রুপের কমান্ডগুলো Cell Formatting এর অংশবিশেষ। এর ব্যবহারের মাধ্যমে আমাদের লেখাগুলোকে নিজেদের মত করে সাজিয়ে নিতে পারি। যেমন আমরা যদি কোন একটি সেল এর মধ্যে কোন Text লেখি তাহলে তা উক্ত সেল এর Left Alignment এবং Bottom Alignment এ থাকবে। যদি এটিকে Center Alignment অথবা Right Alignment এ নিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই Alignment গ্রুপে থাকে কমান্ডগুলো ব্যবহার করতে হবে।
Microsoft Excel এর Cell গুলো বাম থেকে ডানে তিনটি Alignment এ বিভক্ত। যেমন- 1) Left Alignment, 2) Center Alignment, 3) Right Alignment. অন্যদিকে আবার উপর থেকে নিচেও তিনটি ভাগে বিভক্ত। যেমন- 1) Top Alignment, 2) Middle Alignment, 3) Bottom Alignment.
Alignment গ্রুপটিতে Wrap Text এবং Merge Cell নামে আরো দুটি কমান্ড আছে যা ব্যবহার করে আমাদের অনেকগুলো লেখাকে একটি সেল এ রাখতে পারি। এই দুটি কমান্ড অফিসিয়াল যেকোন কাজে এত বেশী প্রয়োজন যা আমরা লিখে শেষ করতে পারবনা। তবে এখানে বলে রাখা ভালো যে, Cell Formatting এর Alignment গ্রুপে থাকা কমান্ডগুলোর ব্যবহার Practically না দেখলে শিখে নেওয়া কষ্টসাধ্য বিধায়ঃ
এই আলোচনাগুলো নিচের ভিডিও থেকে দেখে নিন, আশা করি ভিডিওটি দেখলেই উপরোক্ত কমান্ডগুলোর ব্যবহার অতিসহজে বুঝতে পারবেন। ভিডিও দেখার সময় আপনার কম্পিউটারে এক্সেল এর নতুন একটি ওয়ার্কবুক খুলে প্রাকটিস করুন।
Cell Formatting: Alignment, Wrap Text, Merge Cell
Reviewed by Multi-blogger
on
7:58 PM
Rating:
Reviewed by Multi-blogger
on
7:58 PM
Rating:

