ads

Cell Formatting: Number, Currency and Accounting

হোম মেনুর অধীনে আর একটি গুরুত্বপূর্ণ কমান্ড Cell Formatting এর প্রয়োজনীয় কিছু কমান্ড Number নামক গ্রুপের মধ্যে এক্সেল ২০০৭ এর রিবন এরিয়াতে দেখতে পাবেন। এই টিউটোরিয়ালে General, Number, Currency, Accounting নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

General কমান্ডটি এক্সেল এর একটি ডিফল্ট কমান্ড। আমরা যখন কোন নতুন এক্সেল শীট ওপেন করি তখন শীট- এ থাকা সব Cell ডিফল্ট কমান্ড অনুযায়ী General অবস্থায় থাকে। তাই আমরা যদি নতুন শীট- এ কোন Text লিখি তাহলে তা Left Alignment এ থাকে। 

এই টিউটোরিয়াল দেখার পর যে কেউ এমন কিছু বিষয় সম্পর্কে জানতে পারবেন যা পরবর্তীসময়ে এক্সেল নিয়ে যেকোন ধরনের কাজ করার সময় প্রয়োজন পড়বে। Number formatting নিয়ে আলোচনা থেকে জানতে পারবেন কিভাবে আমরা ০১, ০০১, ০০০১ এই ধরনের ফর্ম্যাট অনুযায়ী লিখতে পারবো।

Currency কমান্ড লেখার সময় যেভাবে বিভিন্ন দেশের Currency Symbol ব্যবহার করা যায় তা না জানলে এক্সেল এর হিসাব-্নিকাশ সংক্রান্ত যে কোন ফাইল সাজাতে বড় ধরনের সমস্যায় পরতে হবে। তাই Currency নিয়ে বিস্তারিত জানা আবশ্যিক।

বাইশ মিনিটের নিচের ভিডিওতে এমন কিছু বিষয় আলোচনা করা হয়েছে যা আপনি হয়তো আগে কখনই ভাবেননি। তাই দেরী না করে নিচের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বুঝতে কোন সমস্যা হলে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে এবং নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই ইমেইলে Alert পেতে আমাদের ইউটিউব চ্যানেল Subscribe করুন।


Cell Formatting: Number, Currency and Accounting Cell Formatting: Number, Currency and Accounting Reviewed by Multi-blogger on 10:34 PM Rating: 5
ads
Powered by Blogger.